Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট পেলেন ২৭ হাজার প্রবাসী

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ায় মাসব্যাপী (১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি) বিশেষ ব্যবস্থায় ২৬ হাজার ৯৬১ জন প্রবাসীকে পাসপোর্ট বিতরণ করেছে বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এক নোটিশে এ তথ্য জানায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। বার্তায় জানানো হয়, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত (সরকারি ছুটির দিনসহ) হাইকমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হয়। এছাড়া, অনলাইন অ্যাপয়েনমেন্টের ভিত্তিতে মোবাইল কনস্যুলার টিমের মাধ্যমে প্রতিটি ছুটির দিনে কুয়ালালামপুরের বাইরের বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত শহরসমূহ যথা পেনাং, জহরবারু, মেলাক্কা, কুয়ানতান এবং কেলাং শহরে পাসপোর্ট বিতরণ করা হয়। এ সময়ের মধ্যে পেনাং এবং জহরবারুতে একাধিকবার কনস্যুলার টিম পাঠানো হয়।

এর পাশাপাশি মালয়েশিয়ার পোস্ট অফিসের মাধ্যমেও অনলাইন অ্যাপয়েনমেন্টের ভিত্তিতে পাসপোর্ট বিতরণ অব্যাহত রয়েছে।

নোটিশ বার্তায় আরও জানানো হয়, হাইকমিশনের সব অনুবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাসপোর্ট বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। হাইকমিশনার নিজে একাধিক স্পটে গিয়ে পাসপোর্ট বিতরণের কার্যক্রম পরিদর্শন করেন। ছুটির দিনসমূহে হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার, প্রতিরক্ষা উপদেষ্টা, মিনিস্টারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অফিসে অবস্থান করেন এবং পাসপোর্ট বিতরণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন।

Source: প্রবাস বার্তা

Back to top button