Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় ৭৭ বাংলাদেশিসহ ১০৫ আটক

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৭ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। রোববার (১৬ ফেব্রুয়ারি) একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান চালিয়ে ৭৭ বাংলাদেশিসহ মোট ১০৫ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়।

জোহর রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস সোমবার এক বিবৃতিতে বলেন, রোববার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত বাতু পাহাত, মুয়ার এবং সেগামাত শাখার জেআইএম এনফোর্সমেন্ট ইউনিট এবং জোহর জেআইএমের সুলতান ইস্কান্দার ভবনের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।

বৈধ পাস বা পারমিট ছাড়াই শেয়ার্ড হাউস বন্দোবস্তে বসবাসকারী বিদেশিদের সম্পর্কে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে চালিত অভিযানে মোট ৩২৯ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষার পর এদের মধ্য থেকে ৭৭ জন বাংলাদেশি, ১৬ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং সাতজন ইন্দোনেশিয়ান নারী, দুইজন মিয়ানমারের পুরুষ, দুইজন পাকিস্তানি পুরুষ এবং একজন ভারতীয় পুরুষসহ মোট ১০৫ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে।

পরিচালক জানান, গ্রেফতার অভিবাসীরা মালয়েশিয়ায় থাকার জন্য কোনো বৈধ পাস বা পারমিট না থাকার কারণে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ধারা ৬(১)(সি) এর অধীনে অপরাধ করেছেন।

তিনি আরও বলেন, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ১৫ (১) (গ) ধারার অধীনে অতিরিক্ত সময় ধরে থাকার জন্য তাদের গ্রেফতার করা হয়, আরও তদন্ত এবং ব্যবস্থা নিতে পন্টিয়ানের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

পরিচালক বলেন, বৈধ ভ্রমণ নথি, পাস বা ওয়ার্ক পারমিট ছাড়াই বিদেশি কর্মী নিয়োগকারী নিয়োগকর্তা এবং প্রাঙ্গণের মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি এ বিষয়ে জিআইএম জোহর কোনো আপস করবেন না বলেও জানিয়েছেন পরিচালক।

Source: প্রবাস বার্তা

Back to top button