Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

জনতার কাতারে ডাঃ শফিক, জনপ্রিয়তা তুঙ্গে

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের রাজনীতি ও নেতৃত্ব যেন পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এই দেশ কারো জমিদারি নয়। রাজার ছেলে রাজা হবে তা আমরা মানি না। যোগ্য যে কেউ এদেশে আগামীর নেতৃত্ব দেবে বলেও মনে করেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে একথা বলেন তিনি।

স্ট্যাটাসে তিনি লেখেন, বাংলাদেশের রাজনীতি অবৈধ সুবিধা ও দুর্নীতির আঁতুরঘরে পরিণত হয়েছে। এখানে রাজনীতি ও নেতৃত্ব যেন পারিবারিক সম্পত্তি।

তিনি আরও লেখেন, এই দেশ কারো জমিদারি নয়। রাজার ছেলে রাজা হবে, তা আমরা মানি না। যোগ্য যে কেউ এদেশে আগামীর নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ।

দলীয় প্রতিশ্রুতির কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, আমরা কথা দিয়েছি, আমাদের এমপিরা রাষ্ট্রের দেওয়া প্লট গ্রহণ করবে না, রাষ্ট্রের বিলাসী গাড়ি ব্যবহার করবে না, অন্য কোনো বিশেষ সুবিধাও গ্রহণ করবে না। এমপিদের পরিবারের সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে। লুটের লাইসেন্স গ্রহণ নয়, আমানাত হিসেবে রাষ্ট্রের দায়িত্ব পালন করাই হবে আমাদের লক্ষ্য। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয়, কোনোটিই আমরা করবো না এবং কাউকে করতেও দেবো না।

ডা. শফিকুর রহমান বলেন, এই নির্বাচন সুবিধাবাদীদের জন্য নয়, এই নির্বাচন খেটে খাওয়া সাধারণ মানুষের মুক্তির নির্বাচন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে মায়েরা তাদের মেয়েদের নিয়ে চিন্তিত থাকবে না, যুবকদের কণ্ঠ রুদ্ধ করা হবে না, অর্থের বিনিময়ে ন্যায়বিচার বিক্রি হবে না। সবার মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে আমরা আগামীর আধুনিক বাংলাদেশ গড়তে চাই।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: banglamagazinenews.com

Back to top button