Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রবাস

প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আনতে পারবেন প্রবাসীরা

ডেস্ক রিপোর্ট:
প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা সিটি ব্যাংক পিএলসি’র এক্সচেঞ্জ হাউজ এর মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারবেন। পাঠানো রেমিটেন্স ঋণ সমন্বয়ের পর বাকি টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেই উত্তোলন করতে পারবেন গ্রাহকরা।

শনিবার (৭ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডঃ আসিফ নজরুল-এর উপস্থিতিতে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান এবং সিটি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি’র মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’র মহাপরিচালক মোঃ হামিদুর রহমানসহ উভয় ব্যাংক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Source: প্রবাস বার্তা

Back to top button