Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

কেন্দ্রগুলো ঘিরে ফেলছে বিএনপির সন্ত্রাসীরা: ঢাকা-১৮ এনসিপি প্রার্থী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ঢাকা ১৮ আসনের গুরুত্বপূর্ণ ও বড় বড় কেন্দ্রগুলো সব বিএনপির সন্ত্রাসীরা ঘিরে ফেলছে বলে অভিযোগ করেছেন ঢাকা ১৮ আসনের জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিব।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উত্তরা বিএনএস সেন্টারে এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আরিফুল ইসলাম আদিব বলেন, সকাল থেকেই মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়া শুরু করেছে। বিএনপি নেতাকর্মীরা গলায় তারেক রহমান ও এসএম জাহাঙ্গীরের আইডি কার্ডসহ ভোট কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে। লাইনে লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছে। আব্দুল্লাহপুরের মালেকা বানু স্কুলে ভোটার এসে দেখে তার ভোট আগেই হয়ে গেছে। কয়েকটি জায়গায় আমাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে আমরা তাদের আবার কেন্দ্রে ঢুকাই। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির সন্ত্রাসীরা যেসব কেন্দ্রে বেশি ভোট ও যেসব কেন্দ্র দূরে সেসব গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে ঘিরে ফেলছে।

আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ঠিক আছে। আমাদের কোন অভিযোগ নেই এয়াতি নিয়ে। কিন্তু সন্ত্রাসীদের এই তৎপরতার মধ্যে কিভাবে দূরের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্সগুলো নিয়ে আসা হবে আমি এখন সেটা ভাবছি।

সন্ত্রাসীদের জনগণ প্রতিহত করবে জানিয়ে তিনি বলেন, আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব। কোন ভাবেই প্রভাবিত যেন না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এখনই এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১, ১৭ ও ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ১৮ আসনে সর্বমোট ২১৮ টি ভোট কেন্দ্র রয়েছে। আসনটিতে ভোটার সংখ্যা ৬ লাখ ৫ হাজার ৩৯৮। যাদের মধ্যে ৩ লাখ ৬ হাজার ৬৬৫৪ জন পুরুষ, ২ লাখ ৯৮ হাজার ৭৩৮ জন নারী ও ৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার।

আসনটিতে ১০ জন প্রার্থী রয়েছেন। যার মধ্যে এগারো দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিব শাপলা কলি প্রতীকে এবং বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Back to top button