Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ফেনীতে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর ওপর হামলার চেষ্টা, গাড়ি ভাঙচুর

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ফেনী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ওপর হামলার চেষ্টা করেছে বিএনপি কর্মিরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, ওই কেন্দ্রে ঈগল প্রতীকের কর্মীদের ওপর হমলার খবর পেয়ে দুপুরে মজিবুর রহমান মঞ্জু কেন্দ্র পরিদর্শনে গেলে স্থানীয় বিএনপি সন্ত্রাসী আব্দুল হান্নান ও শহিদের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল বিএনপি কর্মী বিভিন্ন ধরনের আপত্তিকর কথা বলতে থাকে। এক পর্যায়ে তারা মঞ্জুর দিকে তেড়ে আসে। ঈগল মার্কার উপস্থিত সমর্থকরা মঞ্জুকে ঘিরে ধরে হামলা থেকে রক্ষা করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম জানান, যেখানেই কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে সেখানেই আইন শৃঙ্খলা বাহিনী ছুটে গেছে।

পুরো জেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে বলে তিনি জানান।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailynayadiganta.com

Back to top button