Bd বাংলাদেশ

জিতেই জামায়াতকে ‘উগ্রবাদী দল’ বললেন মির্জা ফখরুল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘উগ্রবাদী দল’ আখ্যা দিয়ে তাদের উত্থানের পেছনে আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসন ছিল। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেওয়া হয়, তার যখন কণ্ঠ রুদ্ধ করা হয়; তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে এবং সেটাই এদেশে হয়েছে।’ আরও পড়ুনআরও পড়ুনধানের শীষ প্রতীক নিয়ে জয় পেলেন সুপ্রিম কোর্টের যেসব আইনজীবী

তিনি বলেন, ‘আজকে যেটুকু উত্থান হয়েছে জামায়াতের, সেটা আওয়ামী লীগের কারণে। তাদের দমন-পীড়নমূলক যে শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদের ইনোসিয়েট করতে না দেওয়া, এর কারণে এমন হয়েছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘ইতোমধ্যে জনগণ তাদের রিজেক্ট করেছে। বিএনপি দুই-তৃতীয়াংশেরও বেশি মেজরিটি পেয়ে গেছে। জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও কল্যাণমুখী রাজনীতির মধ্য দিয়ে সব অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে।’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: jugantor.com

Back to top button