Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ঢাকা-১১ আসনে ৪ কেন্দ্রের ভোটে এগিয়ে নাহিদ ইসলাম

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের চারটি কেন্দ্রের বেসরকারি ফলাফলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। বাড্ডা হাইস্কুলসহ চার কেন্দ্রের প্রাপ্ত ভোট গণনায় তিনি বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমকে পেছনে ফেলেছেন।

কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, বাড্ডা হাইস্কুল ১নং কেন্দ্র (মহিলা ভোটার) ধানের শীষ প্রতীক পেয়েছে ৪৪১ ভোট এবং শাপলা কলি ৪৩২ ভোট। ২নং কেন্দ্র (মহিলা ভোটার) ধানের শীষ ৪০২ ভোট এবং শাপলা কলি ৪৯০ ভোট পেয়েছে।

৩নং কেন্দ্র (পুরুষ ভোটার) ধানের শীষ পেয়েছে ৬৩৯ ভোট, বিপরীতে শাপলা কলি পেয়েছে ৪৮০ ভোট। ৪নং কেন্দ্র (পুরুষ ভোটার) ধানের শীষ ৫২০ ভোট এবং শাপলা কলি ৬০৯ ভোট পেয়েছে।

চারটি কেন্দ্রের মোট ফলে ধানের শীষ প্রতীক পেয়েছে ২ হাজার ২ ভোট এবং শাপলা কলি প্রতীক পেয়েছে ২ হাজার ১১ ভোট । সে হিসেবে ৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button