Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

শিশুদের কোরআন শিক্ষার মক্তব ঘর দখল করে বিএনপি কার্যালয়

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ভোলার চরফ্যাশনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে শিশুদের কোরআন শিক্ষার মক্তব ঘর দখল করে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। উপজেলার দক্ষিণ আইচা থানার চর কুকরি-মুকরি ইউনিয়নের আমিনপুর গ্রামের কাকরাইল জামে মসজিদ সংলগ্ন  ওই মক্তব ঘরের অবস্থান।

স্থানীয় একাধিক সূত্র জানায়, আমিনপুর গ্রামে বাজারের কাছে কাকরাইল জামে মসজিদ সংলগ্ন একটি মক্তব ঘর আছে। এটি প্রায় ১০ বছর আগে ইউএনডিপি ও মুসলিম এইডের সহযোগিতায় নির্মাণ করা হয়। শুরু থেকেই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন শিশু-কিশোরদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য ঘরটি মক্তব ঘর হিসেবে ব্যবহার করে আসছেন। মাঝেমধ্যে দিনের বেলা সরকারের ‘একটি বাড়ি একটি খামার' প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা ওই মক্তব ঘরে সভা করতেন।

গত বছরের ৫ আগস্টে আওয়ামী সরকারের পতনের পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা সোহরাব রাঢ়ী, বনি আমিন দালাল, জাকির রাঢ়ী, জাকির হাওলাদার, বাবুল মুন্সী, ইসমাইল সিকদার ও তাঁদের সহযোগীরা ঘরটি দখল করে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন।

মসজিদ কমিটির সভাপতি আবু তাহের বলেন, ঘরটি শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিছুদিন আগে কয়েকজন এসে ঘরটি দখল করে নেন। এখন আমরা বাধ্য হয়ে মসজিদের ভেতরে সকালে মক্তবের পাঠদান চালাচ্ছি। আমরা চাই, ঘরটি পুনরায় শিশুদের কুরআন শিক্ষার জন্য উন্মুক্ত করা হোক।

‎মসজিদের ইমাম মাওলানা মুফতি জামাল হোসেন বলেন, এই ঘরটি শিশুদের শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরটি নির্মাণের পর থেকেই এখানে শিশুদের পাঠদান চালাছিলাম। কিছু লোকজন ঘরটি দখল করে নিয়েছে। যার জন্য এখন পাঠদান চালাচ্ছি মসজিদের মধ্যে। আমরা চাই ঘরটি পুনরায় শিশুদের শিক্ষার জন্য উন্মুক্ত করা হোক।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button