News

১১ সেপ্টেম্বর রাজবাড়ী-কুষ্টিয়া সফরে যাচ্ছেন পানি সম্পদমন্ত্রী

পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি© সংগৃহীত

পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আগামী ১১ সেপ্টেম্বর (শুক্রবার) রাজবাড়ী ও কুষ্টিয়া জেলা সফর করবেন। সফরকালে তিনি পদ্মা নদীর তীর সংরক্ষণ ও বাঁধ প্রকল্পের প্রস্তাবিত বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।

গত বৃহস্পতি (৩ সেপ্টেম্বর) পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। 

পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে ৩ সেপ্টেম্বর জারি করা সফরসূচি অনুযায়ী, ১১ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার ধানমন্ডির বাসভবন থেকে সড়ক ও নৌপথে রাজবাড়ীর পাংশার উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিতি ও ব্রিফিংয়ে অংশ নেবেন তিনি।

পরে সকাল সাড়ে ১১টায় পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা বাঁধের প্রকল্পের প্রস্তাবিত সাইট পরিদর্শন করবেন। এরপর দুপুর ১টায় জুমার নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে বিকেল ৩টায় কুষ্টিয়া সদর উপজেলার সালদাহ এলাকার উদ্দেশে রওনা দেবেন।

আরও পড়ুন

বিকেল ৪টায় সালদাহ এলাকায় কুষ্টিয়া সদর উপজেলার পদ্মা বাঁধের প্রকল্পভুক্ত গড়াই অংশে ব্লক স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় সাইট পরিদর্শন শেষে কুষ্টিয়া সার্কিট হাউসের উদ্দেশে যাত্রা করবেন। বিকেল ৫টায় সেখানে উপস্থিতি ও ব্রিফিং শেষে সাড়ে ৫টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

সফরকালে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

source: The Dhaka Diary

Back to top button