সর্বশেষ

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন। একই সঙ্গে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে সাভার, বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য প্রতিষ্ঠানটির আরও সাতটি শাখার ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন তিনি।

সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানে এ উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বর্তমান সময়ের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও মানবিক চেতনায় সমৃদ্ধ আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যেই এ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি জানান, প্রতিষ্ঠানটিতে কেমব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষাব্যবস্থার পাশাপাশি মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয় ঘটানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

source: Azadir Dak

Back to top button