News
ফ্ল্যাট পেল ৭০ শহীদ-আহত পরিবার

বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক দায়িত্ব পালনকালে নিহত ও গুরুতর আহত সামরিক সদস্যদের ৭০ পরিবারকে ফ্ল্যাটের বরাদ্দপত্র তুলে দেওয়া হয়েছে।
রাজধানীর মিরপুর ডিওএইচএসে নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনে এসব ফ্ল্যাট বরাদ্দ পেয়েছেন তারা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবারগুলোর হাতে বরাদ্দপত্র হস্তান্তর করেন মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন শহীদ।
অনুষ্ঠানে জানানো হয়, সরকারের অনুমোদনক্রমে ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে মিরপুর ডিওএইচএস এলাকায় দুটি ভবনে মোট ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এর মধ্য থেকে নির্ধারিত পরিবারগুলোর জন্য ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হলো।
অনুষ্ঠানে দায়িত্ব পালনকালে প্রাণ বিসর্জন দেওয়া ও গুরুতর আহত সামরিক বাহিনীর সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।ক্যালেন্ডার অ্যাপ বাছুন
অনুষ্ঠানে ফ্ল্যাটের বরাদ্দগ্রহীতাদের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনাসদর এবং সেনাকল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের (এসকেসিডি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
source: The Dhaka Diary