News

হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’, চিফ প্রসিকিউটর বললেন— ‘এগুলো পলিটিক্যাল স্ট্যান্ডবাজি’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম© সংগৃহীত ও সম্পাদিত
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করা সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন।
 
আজ রবিবার (৯ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ‘রয়টার্স’। 
 
এরইমধ্যে, শেখ হাসিনার এসব তৎপরতা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা দেশে ফিরবেন না, এগুলো তার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি।’
 
আজ রবিবার (৯ নভেম্বর) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এসময় আমিনুল ইসলাম বলেন, “শেখ হাসিনার যে বর্তমান তৎপরতা, যেগুলো আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি, এগুলো তার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি।”
 
বাংলাদেশে ফিরে আসার জন্য শেখ হাসিনার আইনগতভাবে যা করা উচিত, তা তিনি করেন না বলে মন্তব্য চিফ প্রসিকিউটরের। তিনি বলেন, এ বিষয়ে তাঁরা আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন।
 
আমিনুল ইসলাম বলেন, ‘আপাতত মন্তব্য হচ্ছে যে তিনি (শেখ হাসিনা) ফিরে আসবেন না এবং এগুলো তাঁর পলিটিক্যাল স্ট্যান্ডবাজি।’
 
তাছাড়াও, শেখ হাসিনা কেন আসতে চান না বা এগুলো কেন ‘পলিটিক্যাল স্ট্যান্ডবাজি’, সে বিষয়ে আইনগত অবস্থান ব্যাখ্যা করে আগামীকাল সোমবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর।
 

source: The Dhaka Diary

Back to top button