News

হাসিনার পাসপোর্ট চাওয়ার পদক্ষেপকে যেভাবে দেখছেন আসিফ নজরুল

বাংলাদেশে আসার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার পদক্ষেপকে তার এক ‘বড় রাজনৈতিক ভুল’ হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এই পদক্ষেপের মধ্য দিয়ে ভারতে আশ্রিত শেখ হাসিনাকে প্রত্যর্পণের পথ আরো সহজ হয়ে গেল।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, ‘বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা। তার মানে, বাংলাদেশে এসে বিচার ফেস করার মতো পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি। কিন্তু সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী।’

source: Daily Amar Desh

Back to top button