News
‘বন্দি বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফেরত আসতে হবে, পাসপোর্ট দেওয়া হবে না’

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করা সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। তার এ তৎপরতার প্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেওয়া হবে না।
তার ভাষ্য, ‘তিনি (শেখ হাসিনা) নিজেই নিজের পাসপোর্টের জন্য আবেদন করেছেন। এটা তো নিজের বিষয় না। ক্রিমিনাল আবার টেররিস্ট, আমার পাসপোর্ট দিয়ে আমি নিয়ে আসি, এটা হয় না। তাকে হ্যান্ডওভার চাওয়া হচ্ছে। সে বেড়াতে আসবে না, নানার বাড়ি আসবে না। আসতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত আসতে হবে।’
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, “শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারে না।”
তিনি বলেন, “শেখ হাসিনা আসতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত আসতে হবে। শুধু টাকার জন্য কোনো লবিস্ট যদি তার হয়ে কাজ করে, তাদের নৈতিক অবস্থান কোথায়?”
পাসপোর্টের আবেদন প্রসঙ্গে তিনি বলেন, “কিসের আবেদন? চাইলে লিখতে পারে। আমিও কাল একজন উকিলকে নিয়োগ দিতে পারি। কিন্তু একজন টেররিস্টের ক্ষেত্রে এতে কিছু আসে যায় না। অবশ্যই রিপ্রেজেন্টেশন দিতে পারে, কিন্তু ক্লায়েন্ট যা রিসিভ করছে, তা দেখলে নিজের লজ্জায় মরে যাবে। নরমাল কিন্তু বেসিক এবং লিগ্যাল পয়েন্ট অব ভিউ, এথিক্যাল পয়েন্ট অব ভিউ, মরাল পয়েন্ট অব ভিউ থেকে বিষয়টি হলো, আমরা তাকে বিচারের মুখোমুখি করতে চাই।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “তিনি নিজেই নিজের পাসপোর্টের জন্য আবেদন করেছেন। এটা তো নিজের বিষয় না। ক্রিমিনাল আবার টেররিস্ট, আমার পাসপোর্ট দিয়ে আমি আসি, এটা হয় না। তাকে হ্যান্ডওভার চাওয়া হচ্ছে। সে বেড়াতে আসবে না, নানার বাড়ি আসবে না।”
সাজা কার্যকরের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “সাজা কার্যকর হবে। যে দেশ থেকে সে দেশে আসতে চায়, সে এলে তো প্রসিকিউশন টিম বলবে, ইন্ডিয়াকে গিয়ে এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে হ্যান্ডওভার করেন। “আমি এত হত্যা করেছি, আমি সাজা রেডি, আমাকে গিয়ে এক্সিকিউট করেন”, সে কি এটা বলবে? সে বলবে না। এগুলো হচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়া চোর, ডাকাত, টেররিস্ট।”
তিনি আরও বলেন, “হাসিনা বা হাসিনার পরিবার বলেন, আওয়ামী লীগের লুটেরা বলেন, প্রত্যেকটাই তো পলাতক। যেটাই দেখবেন কথা বলে, প্রত্যেকটাই পলাতক। প্রত্যেকটাই দেশের সম্পদ লুট করেছে বিভিন্নভাবে। প্রত্যেকটাই জায়গা দখল, বাড়ি দখল, কিলিংয়ের সঙ্গে জড়িত। এগুলোর প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা আছে। ওয়ার্ল্ডওয়াইড যারা এথিক্যাল মানুষ, তারাও এদের ঘৃণা করেন।”
হুমায়ুন কবির বলেন, “রাজনৈতিকভাবে সবদিকে পালিয়ে গিয়ে এ সম্বন্ধে রাষ্ট্রীয় সময় এত নষ্ট করার দরকার নেই। অলরেডি রায় হয়ে গেছে। এক কেসে হয়েছে, আরও কত কেস বাকি আছে। কার্যকরের বিষয়ের জন্য তো তাকে বাংলাদেশে দরকার। আর এর জন্যই তো এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমেই হ্যান্ডওভার হবে।” শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত পাঠাতে বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
source: The Dhaka Diary