News

ঠিকাদারের লভ্যাংশ থেকে খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে ঘুষের মধ্যে পড়বে না: শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম© সংগৃহীত

ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে ঘুষের মধ্যে পড়বে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন,“ তবে এলজিইডির অধীনে কোনো কাজে শিথিলতা দেখানো বা গুণগতমানের ক্ষেত্রে আপস করা যাবে না।” 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, এলজিইডির অধীনে বর্তমানে ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। কোনো পক্ষ যেন প্রভাব খাটিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত নবীন প্রকৌশলীদের সচেতন থাকতে হবে।

আরও পড়ুন

তিনি বলেন, নবীন প্রকৌশলীদের যোগদানের মধ্য দিয়ে এলজিইডির কাজে আরো গতি আসবে। তবে কোনো কাজে শিথিলতা দেখানো যাবে না। কাজের গুণগতমান নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।

এ সময় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পড়াশোনা ও কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যও নবীন প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button