News

২১ জানুয়ারি প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়নে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ

ইসি সানাউল্লাহ© সংগৃহীত
আগামী বছরের প্রথমার্ধে পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
 
সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
 
আরও পড়ুন
 
ইসি সানাউল্লাহ জানান, দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ১৩ মে ৭৯৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ৩৫৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপের ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার।
 
তিনি আরও জানান, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
 
নির্বাচনের তফসিল প্রসঙ্গে ইসি সানাউল্লাহ গণমাধ্যমকে বলেন, “সাধারণত ভোটগ্রহণের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তফসিল ঘোষণা করবেন। ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।”

source: The Dhaka Diary

Back to top button