Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে এএসআই আটক

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ময়মনসিংহের ভালুকায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে ধরা পড়েছেন পুলিশের এক এএসআই (৩২)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার রাজৈ ইউনিয়নে মধ্যরাজৈ এলাকায় ওই ঘটনাটি ঘটে।

জানা গেছে, এএসআই একই গ্রামের বাসিন্দা এবং তিনি কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত। তবে তিনি যথাযথ কর্তৃপক্ষের বিনানুমতিতে ৪-৫ মাস যাবৎ অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

নারীসহ আটক ওই এএসআইকে রবিবার (১৫ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।

ভালুকা থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, জনতার হাতে আটক হয়েছেন ওই এএসআই। তবে তিনি যথাযথ কর্তৃপক্ষের বিনানুমতিতে ৪-৫ মাস যাবৎ অনপস্থিত রয়েছেন। জেলা পুলিশ থেকে বারবার নোটিশ দেওয়ার পরও তিনি কর্মস্থলে যোগদান করছেন না।

তার সাত বছর এবং আড়াই বছরের দুটি ছেলে সন্তান রয়েছে।

অপরদিকে জনতার হাতে ধরাপড়া ওই নারী (২৩) একই গ্রামের সৌদিপ্রাসীর স্ত্রী। দুই বছর বয়সী তার দুটি যমজ ছেলেসন্তান রয়েছে। একই এলাকায় বাড়ি হওয়ায় সুবাদে ওই নারীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ ওই এএসআইয়ের পরকীয়া সম্পর্ক চলে আসছিল।

এদিকে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঘটনার রাতে ওই এএসআই ওই প্রবাসীর বাড়িতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে, তারা রাত দেড়টার দিকে প্রবাসীর ঘরে আপত্তিকর অবস্থায় তাকে এবং প্রবাসীর স্ত্রীকে আটক করেন। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও সেনা সদস্যরা তাদের থানায় নিয়ে আসেন।

যথাযথ কর্তৃপক্ষের বিনানুমতিতে ৪-৫ যাবৎ কিশোরগঞ্জ সদর থানায় ওই এএসআই অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানায় এসআই মো. রফিকুল ইসলাম জানান, আপত্তিকর অবস্থায় আটক এএসআই ও নারীকে দণ্ড বিধির ২৯০ ধারায় প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button