বিশ্ব
আমরা কাউকে ভয় পাই না: আরাগচি

ইরান কোনো ধরনের হুমকি বা চাপ সহ্য করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে আয়োজিত এক সম্মেলনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
সম্মেলন চলাকালে আব্বাস আরাগচি জোর দিয়ে বলেন, ‘আমরা কাউকে ভয় পাই না এবং কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করব না।’
চলমান আঞ্চলিক ও বৈশ্বিক উত্তেজনার মধ্যেই কির্গিজস্তানের এই বৈঠক থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে তেহরানের অবস্থান পরিষ্কার বার্তা হিসেবে জানিয়ে দিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
এএম
source: Daily Amar Desh

