News

হত্যা, ভাঙচুরসহ ১৪ মামলার আসামি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ: পুলিশ

রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হওয়া সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুরসহ ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর এ তথ্য জানান।

Advertisement

এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, ‘রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।’

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। মামলাগুলোর বেশির ভাগই সিলেটে। বর্তমানে মামলাগুলো তদন্তাধীন রয়েছে। তার বিরুদ্ধে আরও যাচাই-বাছাই করা হচ্ছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওসি খালিদ মুনসুর বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘উত্তরার এই বাসাটি ছিল তার মেয়ের। তিনি কত দিন ধরে সেখানে অবস্থান করছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

source: Asia Post

Leave a Reply

Back to top button