Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

জামানত হারালেন ৫ বারের এমপি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে জামানত হারিয়েছেন ৫ বারের এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ। নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে তার।

এ আসনে এবার মোট ৩ লাখ ৬৪ হাজার ১২৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৬২ হাজার ৬৬৮টি। সে হিসেবে জামানত ফেরত পেতে তাকে পেতে হতো ৩২ হাজার ৮৩৩ ভোট।

কিন্তু হাফিজউদ্দী আহমেদ পেয়েছেন ২৭ হাজার ১৩৩ ভোট।

হাফিজউদ্দীন আহমেদ ১৯৮৮, ২০০১, ২০০৮, ২০২৩ (উপ-নির্বাচন) ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনে ১ লাখ ৩২ হাজার ৭৯৭ (পোস্টাল ভোটসহ) পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক এমপি বিএনপির প্রার্থী জাহিদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মিজানুর রহমান মাস্টার পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট।

তার জামানত রক্ষা হলেও খুব কমসংখ্যক ভোট পাওয়ায় এ আসনের আরো ৭ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

তারা হলেন, গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রভাত সমির শাহাজাহান আলম, বাংলাদেশ মাইনোরিটি পার্টির কমলা কান্ত রায়, বাংলাদেশ মুসলিম লীগের এস এম খলিলুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আশা মনি।

 

বার্তা বাজার/এমএমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button