Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ইরান

ইরানের হয়ে সরাসরি যুদ্ধে জড়ালো হুথিরা, হরমুজের পর এবার বাব-এল-মেন্দেব প্রণালিও বন্ধ হওয়ার পথে

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর পর প্রথমবারের মতো ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। শনিবার ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ কথা জানায়। বিবৃতিতে বলা হয়, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে। হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানায় ইসরাইলি সেনাবাহিনী।

এদিকে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরাইলে ধারাবাহিক হামলা চলতে থাকে। একই সময়ে বিয়ার শেবা ও ইসরাইলের প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্রের আশপাশে তৃতীয়বারের মতো সাইরেন বেজে ওঠে।

২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ ধরে রাখা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি এখনো এ হামলার দায় স্বীকার করেনি। এতদিন হুতি গোষ্ঠী সাম্প্রতিক যুদ্ধে সরাসরি অংশ নেয়নি।

আইআরজিসির এক উচ্চপদস্থ সেনাকমান্ডার জানিয়েছেন, শত্রুপক্ষ যদি পারস্য উপসাগর বা ওমান সাগরে উসকানিমূলক তৎপরতা বৃদ্ধি করে তবে আইআরজিসি বাব আল-মান্দেব প্রণালিতে নতুন ফ্রন্ট খুলে দেবে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী এই সংকীর্ণ জলপথটি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্বের মোট তেলের প্রায় ১২ শতাংশ এবং সুয়েজ অভিমুখে যাওয়া বিশাল এক বাণিজ্যিক অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। এই পথে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তা মধ্যপ্রাচ্য ছাপিয়ে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাব আল-মান্দেব প্রণালিটি ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত হলেও সেখানে ইরানের প্রভাব অত্যন্ত প্রবল। ইয়েমেনের এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা।

আইআরজিসি জানিয়েছে, হুথি নেতাদের সঙ্গে ইতোমধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তারা ইরানকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীকে আরও কঠোরভাবে দমনের অংশ হিসেবেই এই প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনীয়তা দেখছে ইরান। হুথি বা আনসারুল্লাহ আন্দোলন এই জলপথে একটি 'হুমকি' তৈরিতে সম্পূর্ণ প্রস্তুত বলে দাবি করেছে তেহরানের সামরিক সূত্রগুলো।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Back to top button