News

‘রোহিঙ্গা গণহত্যার রায় মানতে বাধ্য হবে মিয়ানমার, দেড় বছরের মধ্যে প্রত্যাবাসনে কাজ করছে সরকার’

কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির© সংগৃহীত
রোহিঙ্গা মুসলিমদের ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মিয়ানমারকে মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
 
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
 
হুমায়ুন কবির বলেন, “রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় মেনে নিতে বাধ্য মিয়ানমার। এ রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই।”
 
তিনি বলেন, “ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতের রায় একটি মাইলফলক।”
 
আরও পড়ুন
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার নিরাপদ পথ তৈরি করতে চায় সরকার। নিজ দেশে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ের বিষয়েও বাংলাদেশ সব অংশীজনের সঙ্গে জোরালোভাবে কাজ করবে।”
 
তিনি আরও বলেন, “রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে। আন্তর্জাতিক বিচার আদালতের রায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে জাতিসংঘসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বাংলাদেশ জোরালো যোগাযোগ রাখবে।”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button