News

বিমান খাতের উন্নয়ন ও বিনিয়োগে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে সম্মত আইকাও

বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)।

কানাডার মন্ট্রিলে আইকাও অ্যাসেম্বলির ৪৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে সংস্থাটির মহাসচিব জুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button