News
রোহিঙ্গা প্রত্যাবাসনে আইসিজের সময়সীমা বাস্তবায়নের আহ্বান জামায়াত আমিরের

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলায় দেওয়া রায়কে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে আদালতের নির্ধারিত দুই বছরের সময়সীমা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
ডা. শফিকুর রহমান বলেন, “আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচারে প্রদত্ত রায়কে ইতিবাচকভাবেই দেখছেন তারা। দুই বছরের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, এ সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে।”
তিনি রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান কামনা করে বলেন, “রোহিঙ্গাদের কষ্টের রাতের অবসান হোক।”
source: The Dhaka Diary