Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

জামায়াতের সাবেক উপজেলা আমিরসহ ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

লালমনিরহাটের কালীগঞ্জে জামায়াত ইসলামীর সাবেক উপজেলা আমিরের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় জেলা বিএনপির সহ-সভাপতি ও লালমনিরহাট–২ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মাস্টারের নেতৃত্বে পাঁচ শতাধিক জামায়াতের নেতাকর্মী এবং সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

এছাড়া অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button